সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় জামায়াতের ত্রৈমাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রৈমাসিক রোকন সম্মেলন বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেলে জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি, জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি প্রফেসর ছাদের হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি ও জলঢাকা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান, পেশাজীবী বিভাগের সভাপতি ফারুক হোসেন এবং পৌর সভাপতি মাওলানা মোজাম্মেল হক প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিকল্প নেই। তিনি রোকনদের উদ্দেশ্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হলে ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সততা ও দায়িত্বশীল তার সঙ্গে মাঠে কাজ করতে হবে। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, একটি আদর্শিক সংগঠনকে গতিশীল রাখতে নিয়মিত সাংগঠনিক চর্চা ও সদস্যদের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তিনি রোকনদের সাংগঠনিক দায়িত্ব যথাযথ ভাবে পালন করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, জামায়াত একটি আদর্শভিত্তিক গণমুখী সংগঠন। এ সংগঠনের রোকনরা সমাজ পরিবর্তনের অগ্র সৈনিক। তিনি বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-অন্যায় প্রতিরোধ এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি রোকনদের উদ্দেশ্যে আরও বলেন, আদর্শিক মান উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা মূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে, তাহলেই সংগঠন আরও শক্তিশালী ভিত্তির ওপর এগিয়ে যাবে। পরিশেষে সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে সংগঠনের আদর্শ ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি সাংগঠনিক ঐক্য, দায়িত্ববোধ ও ত্যাগের মানসিকতা নিয়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park