
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে যথা নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিকভাবে ব্যবহার বিষয়ক সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল১১:০০টায় উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা ও প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন, নিয়ামতপুর, নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে কোরবানির পশু স্বাস্থ্যসম্মত ও ধর্মীয় বিধান অনুযায়ী জবাই, পরিবেশ দূষণ রোধ, পশুর চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং সরকার প্রদত্ত লবণ ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যাবে।
প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ,ইমাম, কসাই, বাজার কমিটির সভাপতি,ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ঈদ-উল-আযহার সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীদেরকে, ভিডিও প্রজেক্টর এর মাধ্যমে কুরবানীর পশুর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী,দেখানো হয় ,কুরবানীর পশু সঠিক নিয়মে জবাই ও চামড়া ছাড়ানোর বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন বিস্তারিত আলোচনা করেন, এবং জবাইকৃত পশুর চামড়ায় লবণ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও ধারণা প্রদান করা হয়।