সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামিসা সহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

​মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:

ঢাকার মিরপুরে নির্মমভাবে খুন হওয়া দ্বিতীয় শ্রেণির শিশু রামিসা সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের লালপুরে
র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​ সোমবার (২৫ মে) লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু রামিসা সহ সারাদেশে যেভাবে একের পর এক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শুধু আইনি প্রতিবাদ নয়, এখন সময় এসেছে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।” বক্তারা অবিলম্বে সকল ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।
এ ​সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, নিজেরা করি সংস্থার কর্মী রীনা মন্ডল, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধি ​আয়েশা সোহাগী জয়া, ​আদিবাসী নেতা বাপ্পি দাস প্রমুখ।

​উক্ত মানববন্ধন ও র‍্যালিতে স্থানীয় কিশোরী-কিশোর, ভূমিহীন সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর” এবং “ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাই” স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park