সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁর নিয়ামতপুরে দুই দিনব্যাপী আধুনিক প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

“স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী-২০২৬ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য প্রদর্শনী ও সেমিনারের আয়োজন সম্পন্ন হয়েছে। ১০ ও ১১ জুন ২০২৬ এ প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, নিয়ামতপুর, নওগাঁ ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. স্মার্ট মোহাই মিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক,উপজেলা প্রকৌশলী আরেফিন, তারেক আজিজ,পারভেজ জানোয়ার, তরিকুল ইসলাম, আব্দুল মতিন, বাবুল আক্তার, রেজাউল করিম,হাবিবুর রহমানসহ প্রমূখ।
দুই দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং জনগণের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় উদ্ভাবকদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করবে এবং তাদের উদ্ভাবন বৃহত্তর পরিসরে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
সেমিনারে বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি ও শিল্প খাতে প্রযুক্তির সম্ভাবনা, পরিবেশ সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা এবং টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তরপর্ব ,আবিষ্কারের বিস্তারিত আলোচনা পর্যালোচনা করে শোনানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে এ আয়োজন থেকে উপকৃত হওয়ার জন্য অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রসার ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে একটি স্মার্ট, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে এই সেমিনার ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park