বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, উন্নয়নে চীনের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না। কঠোর পরিশ্রম, শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমেই উন্নত জাতি গড়ে ওঠে। চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও কর্মদক্ষতার মাধ্যমে আজ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম-এ বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে আয়োজিত স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন।
“তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
চীনের রাষ্ট্রদূতের উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশ্বের অন্যতম উন্নত দেশ চীন বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেও দেশটির গুরুত্বপূর্ণ সমর্থন রয়েছে। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে শিল্পায়নের সম্ভাবনা যাচাই করতে চীন থেকে একটি প্রতিনিধি দল চলতি বছর ও আগামী বছরের মধ্যে সফরে আসবে বলে রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বিতরণ করা শিক্ষা উপকরণ তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে।
তিনি বলেন, ঠাকুরগাঁও কৃষিভিত্তিক সম্ভাবনাময় একটি জেলা। কৃষি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীন কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পরিদর্শন করবে।
রাষ্ট্রদূত আরও জানান, আগামী বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের নিয়ে চীন সফরের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীরা এ সুযোগ পাবে এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park