সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। প্রদর্শনীতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রকল্প এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নতুন নতুন চিন্তাধারা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবায়নের সুযোগ করে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ ধরনের আয়োজন তরুণদের বিজ্ঞানমনস্ক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. মুর্শিদা খাতুন বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এতে নতুন প্রজন্ম দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু,উপজেলা প্রকৌশলী আরেফিনসহ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপন করে শুনান‌ এমপি মহোদয়কে ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সামনে। অনুষ্ঠানে বিজ্ঞান বিষয় নিয়ে ১৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন গুজিশহর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে, নিয়ামতপুর সরকারি কলেজ ও তৃতীয় স্থান অধিকার করেছে শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের কে পুরস্কার তুলে দেন এমপি মহোদয় ও ইউএনও মহোদয়।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট স্কিম (EESS)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল— “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park