সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার আজ ২১ জুলাই সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নাগরিক প্লাটফর্মের আয়োজনে এক জনাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে বাল্য বিবাহ রোধে চমৎকার পরামর্শমুলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা – ফেসিং নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার ( GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এটির সহযোগী সংগঠন হিসাবে ডেমক্রেসিওয়াচ অন্তর্ভুক্ত ছিল। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, উপজেলার নাগরিক প্লাটফর্মের আহবায়ক ইয়াদ আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পার্বতীপুর মডেল থানায় অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ। উপজেলা সমাজ সেবার অফিসার তাপস রায়। এছাড়াও উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নাগরিক প্লাটফর্মের প্রতিনিধি ও স্বাস্হ্যকর্মীগণ সমাজ ব্যবস্হা ও দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ঠ কর্মকর্তার দায়িত্বের অবহেলার কথাও তুলে ধরেন। প্রতিটি ইউনিয়নের বাল্য বিবাহ রোধে অভিভাবক ও কাজীগণের ভুমিকাও অপরিষীম। বক্তারা এ অপরিচ্ছন্ন সমাজ ব্যবস্হা থেকে অপরাধযুক্ত সকল কর্মকান্ড প্রতিহত করার আহবান জানান। এ আহবানে ঐক্যমতে যারা বক্তব্য রাখেন, তারা হলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, বিষয় অতিথি উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, ইয়াদ আলী শিক্ষক, মনিরা আক্তার, বাদশা বেগম, স্বাস্থ্যকর্মী, সাজ্জাদ হোসেন স্বাস্থ্যকর্মী কাম টু ওয়ার্ক, আল মামুন মিলন সাংবাদিক, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম নাগরিক প্লাটফর্ম কর্মী,
আফরুজা খাতুন স্বাস্থ্যকর্মী,শাহেনুর রহমান কোঅডিনেটর কাম টু ওয়ার্ক, হাফিজুল হক উপজেলা সহকারী কর্মকর্তা, হরিজন সম্প্রদায় পক্ষে মানিক প্রমুখ। এছাড়াও উপস্থিত বক্তব্যে
১০ নং হরিরামপুর ইউনিয়নের মহিলা আসনের সদস্য আন্জুয়ারা খাতুন তিনি উল্লেখ করেন, গত ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত একাধিক অপরাধমুলক সেমিনারের উঠান বৈঠক করেছি, কিন্তু উপজেলার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতি না পাওয়ার কথাও জানান। আরও উপস্থিত ছিলেন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park