সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বিরামপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ২৫ আগস্ট দুপুর ১ টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ – আঞ্চলিক মহাসড়কে বিজুল বাজার (ডাঙ্গা) নামক স্থানে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ঐ ঘটনায় ১জন নিহত আর ৪ জন গুরুতর অবস্থায় বিরামপুর হাসপাতালে স্হানীয়রা ভর্তি করান। তারা
জানান, দুপুর ১ টার দিকে রাস্তায় যানবাহনের চলাচল কম থাকায়, যানবাহন গুলি দ্রুত চলাচল করে। ফলে দিনাজপুর – গোবিন্দগঞ্জগামী চাল ভর্তি ট্রাক এবং বিপরীত দিক থেকে ঢেউটিন ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। ট্রাক দুটির মধ্যে একটিতে চাল ভর্তি ট্রাকের নং বগুড়া ট ১১-১৭৪৫ এবং অপরটি ঢেউটিন ভর্তি ট্রাকের নং ঢাকা মেট্রো ট ১৩-৪৫২৫। সংবাদ পেয়ে বিরামপুর এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চাউল ভর্তি ট্রাকের চালক চাপা পড়ে থাকায় ট্রাকের রড কেটে ড্রাইভারকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপর দিকে ঢেউটিন ভর্তি ট্রাকের উপরে অবস্থানরত তিনজন এবং ড্রাইভার ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্হায়ীরা দ্রুত তাদের কে হাসপাতালে নেয়া হয়। মৃত চাল ভর্তি ট্রাকের ড্রাইভার দিনাজপুর সদরের আইয়ুব আলীর ছেলে রশিদুল ইসলাম। আহত চার জন পার্বতীপুরের ট্রাক চালক জাকিরুল ইসলাম ফুলবাড়ী উপজেলার আনিসুর, রাসেল এবং মামুন। এদিকে স্থানীয় জনগণ জানান ,এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। জনসাধারণ দুর্ঘটনার কারণ হিসেব উল্লেখ করে, দুই দিক থেকে দুইটি ট্রাক দ্রুত গতিতে এলে এমন ঘটনা ঘটে। আরও বলেন, বিজুল বাজারের দুই দিকে স্পিড ব্রেকার না থাকায় যানবাহনের গতি না কমিয়ে দ্রুত গতিতে বাজার অতিক্রম করে। এ অবস্থায় পথচারীরা বাজারে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। এমন ঘটনা এড়াতে স্পিড বেকার স্থাপনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানান স্হানীয় জনগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park