সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা রাজবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনীয় ফলাফল মধ্যরাতে ঘোষণা শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকানবিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ

পার্বতীপুরে ইউ’পির সেবা বিপর্যস্ত: সচিবের কক্ষ তালা, নাগরিকরা হয়রানির শিকার

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদে গত ৭ সেপ্টেম্বর বেলা ১২ টা ১৫ মিনিটে সরেজমিনে গিয়ে সচিবের কক্ষে তালাবদ্ধ দেখা গেছে। ঐ পরিষদের উদ্যোক্তা গোবিন্দ জানান, সচিব স্যার আসে নাই, তিনি আরও বলেন, গত ৩ ও ৬ সেপ্টেম্বরও আসে নাই। এমন দৃশ্য দেখা গেছে পরিষদে দুজন আর তফশিলে অফিসে তিন জন ব্যতিত ইউনিয়ন পরিষদ জনশূন্য। এমন অবস্থার কথা এলাকার একাধিক মানুষ জানান, সেবা নিতে গিয়ে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সচিবের কক্ষ একাধিক দিন তালাবদ্ধ থাকা, অতিরিক্ত ফি আদায় এবং গ্রাম আদালত বন্ধ থাকায় ইউনিয়নবাসীর ক্ষোভ বাড়ছে। জানা গেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সামনে “গ্রাম আদালত” লেখা সাইনবোর্ড থাকলেও ভবনটির চারপাশ জনশূন্য অবস্থায় পড়ে আছে এবং কার্যক্রম নেই। বর্তমানে ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছেন , উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব প্রামানিক। তিনি ০৫-১০-২০২৫ তারিখে এ দায়িত্ব পান। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বা ইউপি সচিবের দায়িত্বে আছেন, মোঃ সোহেল রানা। তিনি ১৫-০৯-২০২২ তারিখে যোগদান করেন। এছাড়াও ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা আছেন, দফাদার মোঃ আমজাদ হোসেন, মহল্লাদার মোঃ সোহরাফ,মোঃ আলম , মোঃ মাসুদ রানা,আব্দুল লতিফ সরকার, মোঃ আমজাদ, মোঃ তসলিম মোঃ সুলতান, মোঃ রশিদুল ইসলাম ও মোঃ ছাইফুউল ইসলাম প্রমুখ। স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী সময়ে চেয়ারম্যান না থাকায় প্রশাসক একাই দুই দায়িত্ব পালন করছেন। ফলে সঠিক নজরদারির অভাবে পরিষদের কার্যক্রম থুবড়ে পড়ার কথা জানান। ঐ ইউনিয়ন পরিষদে গত ৩০ আগষ্ট বেলা ১ টা ১৫ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়েও সচিবের কক্ষ তালাবদ্ধ। নাগরিকরা জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সার্টিফিকেটের জন্য এসে বারবার ফিরে যাচ্ছেন। মোবাইলে যোগাযোগ করলে “আসছি, বসেন, ডিসি অফিসে কাজ আছে” বলে দিনের পর দিন ঘোরানো হচ্ছে বলে ভুক্তোভুগীরা অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাম পুলিশ সদস্য বলেন, “এই পরিষদ এখন স্বয়ং আল্লাহই চালায়। অতিরিক্ত ফি ও হয়রানির অভিযোগ তুলেন সচিবের বিরুদ্ধে। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন সহ সব ধরনের সেবায় অতিরিক্ত ফি আদায় করার কথাও জানান। আরও বলেন, একই কাজে বারবার আসতে হয় পরিষদে এতে আমরা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছি। জনশূন্য গ্রাম আদালত
ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ। এতে স্থানীয় বিরোধ নিষ্পত্তি হচ্ছে না। ইউনিয়নের তথ্য অবস্থান অনুসারে এটি রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত। এটির আয়তন: ৬৫.২৩ বর্গ কিলোমিটার, গ্রাম: ২১টি, মৌজা: ৭টি। প্রধান মৌজা: বড় চণ্ডিপুর, বড় হরিপুর, ছোট হরিপুর, জাহানাবাদ, কালিকাবাড়ী, উত্তর শালন্দার, দক্ষিণ শালন্দার। জনসংখ্যা প্রায় ৩৩ ০৫১ জনের উর্ধে। ইউনিয়নের সেবা অনুযায়ী
ডিজিটাল সেন্টারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার সেবা নাগরিকগণ পাবার কথা কিন্তু সেটি না পেয়ে অনিয়ম ও দূর্নীতির আখড়ায় পরিনত করায় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ
তদন্ত ও বিচারের দাবি জানান।
এ বিষয়ে ইউপি সচিব মোঃ সোহেল রানার নিকট গত ৩০ আগষ্ট এবং ৭ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ গিয়ে তাকে অনুউপস্থিত দেখা গেছে। সেকারণে তার সাক্ষাৎ নেয়া সম্ভব হয়নি। এছাড়াও তার মোবাইল নম্বর 01739800769 ও 01733300369 তে একাধিক বার রিং করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, আমি এ বিষয়ে আপনার কাছে এইমাত্র জানতে পারলাম। তবে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি না থাকায় এমন অবস্থার কথাও জানান। তিনি এ্যঁও বলেন আপনার কাছে যেহেতু জানলাম তবে বিষয়টি আমি দেখছি বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park