সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়ির টিনের বেড়া ও ছাউনি খুলে চুরি, ক্ষতি ৮১ হাজার টাকা ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু; গ্রেপ্তার ১ পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কিডনী রোগে আক্রান্ত ৪ বছরের অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে গফরগাঁওয়ের কৃষক-গ্রাহক চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪ কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

রাজশাহীতে বাড়ির টিনের বেড়া ও ছাউনি খুলে চুরি, ক্ষতি ৮১ হাজার টাকা

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় একটি বাড়ির দুটি ঘরের টিনের বেড়া ও ছাউনি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে চুরি হয়েছে বিদ্যুতের মিটারের প্রায় ১০০ গজ তামার তার। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. হযরত আলী (৫৫) শাহমখদুম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হযরত আলী ২০০০ সালে দক্ষিণ নওদাপাড়া এলাকায় দুই কাঠা জমি কিনে সেখানে টিনের বেড়া ও ছাউনি দিয়ে দুটি ঘর নির্মাণ করেন। প্রায় চার মাস আগে তিনি ওই বাড়ি ছেড়ে নগরীর উপশহর ৩ নম্বর সেক্টরে ভাড়া বাসায় চলে যান। পরে বাড়ির ঘর দুটি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে সেখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে রাখেন।

অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে একজন সম্ভাব্য ভাড়াটিয়াকে নিয়ে বাড়িটি দেখাতে গিয়ে তিনি দেখতে পান, ঘর দুটির টিনের বেড়া ও ছাউনির মোট আট বান্ডিল টিন এবং বিদ্যুতের মিটারের প্রায় ১০০ গজ তামার তার খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া টিনের আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা এবং তামার তারের মূল্য ২৫ হাজার টাকা।

ভুক্তভোগীর ধারণা, গত ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় দুই যুবকের প্রতি সন্দেহের কথা অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী হযরত আলী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park