শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ঢাকার বিকল্প শহর হতে যাচ্ছে কেরানীগঞ্জ, ৩ হাজার একর জমিতে নতুন নগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন হাতিয়ার ইউএনও শিবু দাশ টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। ২৪ থেকে ২৬ নভেম্বর জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাত এবং অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা গ্রহণ করে হস্তান্তর করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park