শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ঢাকার বিকল্প শহর হতে যাচ্ছে কেরানীগঞ্জ, ৩ হাজার একর জমিতে নতুন নগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন হাতিয়ার ইউএনও শিবু দাশ টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতির পরিমাণ ২১ কোটি টাকা বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ন‌ওগাঁর মান্দায় নিখোঁজের ১দিনপর বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর বাঁশঝাড় থেকে এক ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোন নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়েছে।
নিহত কিশোরের নাম সিয়াম (১৭)। সে মান্দা উপজেলার চকওমেদ গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৭টার দিকে সিয়াম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকাল আনুমানিক ৭টার দিকে দু-ডাঙ্গী/কালিগ্রাম এলাকার জনৈক শাদ আলীর বাঁশঝাড়ের মধ্যে এক নারী তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park