বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

আইজিপির সাথে ইউএনওডিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সাথে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (United Nations Office on Drugs and Crime-UNODC)-এর এক প্রতিনিধিদল আজ বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন ।

চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসি সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ Marco Teixeira।

সাক্ষাতকালে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউএনওডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সাইবার ক্রাইম, উগ্রবাদ, মানব পাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক, তথ্য আদান-প্রদান, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে ইউএনওডিসি-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।

প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park