সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পররাষ্ট্রমন্ত্রীর অসৌজন্যমূলক মন্তব্য প্রত্যাহারের দাবি ডিইউজের

  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : দেশেরর সাংবাদিকতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন-এর অসৌজন্যমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে এ ধরণের অসম্মানজনক মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিজের দুর্বলতা ঢাকতে সাংবাদিকদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন মন্ত্রী। দেশের সাংবাদিকদের নিয়ে একজন মন্ত্রীর এ ধরণের অসম্মানজনক মন্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরণের মন্তব্য মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করে। মন্ত্রী হিসেবে নিজ মন্ত্রণালয়ের কাজে মনযোগী না হয়ে সাংবাদিকদের নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত।
সাংবাদিক ও সংবাদ মাধ্যম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এ ধরণের মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর হতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি অনেক সাংবাদিকদের বলেছি আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেনো এতো নিন্মমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দু:খের বিষয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park