
শহিদুল ইসলাম
অদ্য ০৯/১১/২০২২ খ্রিস্টাব্দে মাদারীপুর সদরে ঠোঁট কাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প , মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের প্রাঙ্গণে নব নির্মিত মুক্তিযুদ্ধ ও পুলিশ টেরাকোটা এবং মাদারীপুর সদর মডেল থানার অভ্যন্তরে নব নির্মিত বঙ্গবন্ধু’র মুরাল এর শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আবদুস সোবাহান গোলাপ, এমপি, জনাব তানভীর হাসান ছোট মনির, এমপি, ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, জনাব ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুর , জনাব মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, মাদারীপুর, মাদারীপুর জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন অফিসের অফিস প্রধানগণ এবং মাদারীপুর জেলা পুলিশ ও পুলিশের অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ……