সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দেশের খাদ্যশস্য ঘাটতি কমাতে কাজ শুরু করেছে সরকার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

দেশে খাদ্যশস্য ঘাটতি কমাতে কাজ শুরু করেছে সরকার, এরই মধ্যে জেলা প্রশাসক, কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ জেলার (মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ী) কর্মকর্তাদের সাথে ভুমি সেবা ও কর্ম সম্পাদন ব্যবস্থাপনা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন ।
এ সময় মন্ত্রী পরিষদ সচিব বলেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ ও করোনা জন্য আগামীতে খাদ্য ঘাটতি হতে পারে। এজন্য কৃষি পণ্য ধান, শাকসবজি, মাছ ও মুগরির উৎপাদন বাড়াতে কাজ শুরু করেছে সরকার। বেরো ধান ২৮-২৯ এর পরিবর্তে নতুন বিরিধান ৯৮ উৎপাদন করা হবে। এতে করে আগের থেকে দ্বিগুন উৎপাদন বাড়বে। এরইমধ্যে গবেষণা শেষ হয়েছে। শিগগিরই চাষী ভাইদের বীজ দেয়া হবে।
মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, নতুন ভুমি আইন শিগগিরই চালু হচ্ছে। এলাকার মস্তান আর ক্ষমতাশীল ব্যক্তি জমি দখল করে, এতে প্রকৃত জমির মালিক তার নায্য থেকে বঞ্চিত হয়। নতুন আইনে সেই সুযোগ আর থাকছে না। জমি ও কাগজ যার মালিকানা তার, ভুমি সহকারী কমিশনার, রেজিষ্টার ও দলিলগ্রহিতার জন্য একত্রে তিন দলিল হবে, যাতে প্রতারণা শিকার কেউ না হয়। একই জমি দুইবার দলিল যাতে না হয়, এজন্য এই ডিজিটাল পদ্ধতি চালু করছে সরকার। দখলের মাধ্যমে মালিকানা নতুন ভুমি আইনে থাকছে না। যে জমি কিনবে শুধুমাত্র তারই নামেই মিউটেশন হবে। সাতদিনের মধ্যে ভুমি সহকারী কমিশনার জমির মিউটেশন করতে বাধ্য। এতে দুইবার জমি বিক্রি করার সুযোগও থাকছে না।
সভায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, যুগ্ন সচিব রেজাউল ইমলাম ও মাজিদুল ইসলামসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park