সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এশিয়ার বৃহৎ স্পোর্টস সিটি নির্মান হবে আড়িয়াল খাঁ নদের পাড়ে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৫৪ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

আড়িয়াল খাঁ নদেরপাড়ে মাদারীপুরের শিবচর এবং ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে ৩ হাজার একর জমিতে এশিয়ার সর্ববৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মান হবে বলে জানিয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরের প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব তথ্য জানান তিনি।
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বলেন, আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মানের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে যাছাই-বাছাই শেষ হয়েছে। এখন পানি সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেলে, কোথায় কোন কোন স্থাপনা নির্মাণ করা হবে হবে তা নির্ধারন করা হবে। এ প্রকল্পটি শুধু দক্ষিন এশিয়াতেই নয় এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে।
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরো বলেন, এখানে মাঠ , জিমনেশিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সকল কিছু এখানে থাকবে। ক্রিকেট ও ফুটবলের শুধু মাঠই নয় প্রাকটিস মাঠও আলাদা থাকবে। সকল ধরনের খেলার ইনডোর প্রাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ^মানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মেজবাহউদ্দিন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ চন্দ, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park