সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে ছেলের পরে গ্রেফতার হলেন বাবা ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীতে গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া কে দীর্ঘদিন পরে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ২৭ আগস্ট সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে এই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আব্দুল মান্নান মিয়া । তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মান্নান মিয়া বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে ১০০/১৫০ জন শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের স্লোগান দিচ্ছিলেন। এসময় গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবক, শিক্ষক এবং সাধারণ জনতার ওপরে দেশীয় অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে আক্রমণ সহ এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন আওয়ামী পন্থিরা। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হন। এরপর আসামিরা ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটালে সেখানেও কয়েকজন শিক্ষার্থী আহত হন। এঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থী জিসান খানের দায়ের করা মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park