সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নয়াপল্টন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৯ বার পঠিত

এম,এস,এ রেজা (শুভ্র শাওন):

নয়াপল্টন এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এই দিন পুলিশ-বিএনপি সংঘর্ষের পর নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়।

ফলে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল এখনও বন্ধ আছে। পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান শেষ হয়।

অভিযান শেষে নয়াপল্টনের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা প্রধান) মো. হারুন অর রশীদ বলেন, বিএনপির প্রধান কার্যালয় থেকে প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সেখান থেকে ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পুলিশ-বিএনপির নেতাকর্মীর সংঘর্ষে ৫০ জন পুলিশ আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি আছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন বলেন, বিএনপি কার্যালয় থেকে ১৬০ বস্তা চাল, দুই লাখ টাকা উদ্ধার করা হয়। যাদের আটক করেছি তাদের বিষয়ে যাচাই বাছাই করা হবে৷ যদি কেউ নির্দোষ হয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে। যাদের নামে মামলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বুধবার বিকেল ৩টার দিকে হঠাৎ করে সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এ সময় থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে বিকেল সাড়ে ৪টার দিকে নাইটিঙ্গেল মোড়ে ব্যারিয়ার দিয়ে সড়ক বন্ধ করে দেয় পুলিশ। বিকেলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park