সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৬০৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ।

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

একই সঙ্গে একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, কামাল উদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকাকালীন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

কমিশনের সার্বক্ষণিক সদস্য নিয়োগ পেয়েছেন সাবেক সচিব সেলিম রেজা। তিনি কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

একই সঙ্গে পাঁচ বিশিষ্ট জনকে মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্যও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন—সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম, খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

তারা কমিশনের অবৈতনিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন নির্ধারিত হারে সম্মানি ও ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park