সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

এম, এস, এ রেজা (শুভ্র শাওন):

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি ইনান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় গণভবন গেইটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন। যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এ অধিবেশন শেষে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি আগামী ২৪ ডিসেম্বরের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ ঘোষণার পর ওই দিন বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে বসে ছাত্রলীগ। পরে এই অধিবেশন শেষে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সব প্রার্থীদের জীবনবৃত্তান্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। অবশেষে আজ নেতৃত্ব ঘোষিত হয়েছে সংগঠনটির।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে মাজহারুল করিম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হিসেবে রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুন্ড নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park