বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগের উন্মুক্ত লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিআরটিএতে ঘুষের অভিযোগ: বশির-কাউসারের খুঁটির জোর কোথায় কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দাউদকান্দিতে বন্দুক-কার্তুজসহ আটক ১, উদ্ধার ডাকাতির সরঞ্জাম কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো’: নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের সচেতনতামূলক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর জোর ডিসির

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি বলেন, “হাত ধোয়া একটি ছোট অভ্যাস, কিন্তু এর উপকারিতা অনেক বড়। করোনা মহামারি আমাদের শিখিয়েছে, সঠিকভাবে হাত ধোয়া কতটা জীবন রক্ষাকারী। ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ থেকে বাঁচতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেককে ‘হাত ধোয়ার নায়ক’ হতে হবে। শুধু নিজে হাত ধুলেই হবে না, পরিবারের শিশুদের, সহকর্মীদের এবং প্রতিবেশীদেরও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। এ সময় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park