বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগের উন্মুক্ত লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিআরটিএতে ঘুষের অভিযোগ: বশির-কাউসারের খুঁটির জোর কোথায় কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দাউদকান্দিতে বন্দুক-কার্তুজসহ আটক ১, উদ্ধার ডাকাতির সরঞ্জাম কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো’: নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের সচেতনতামূলক কর্মশালা

৫ আগস্টের পরে পুনর্বাসন পাওয়া আওয়ামীলীগ নেতা এখন বিস্ফোরক মামলার আসামী

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)

বিএনপির চেয়ারপার্সন(ভারপ্রাপ্ত) তারেক রহমানের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ৫ আগস্টের পরেই আওয়ামী পুনর্বাসনের হিড়িক পরে সারাদেশে।নেছারাবাদ উপজেলা বিএনপির রাজনীতিতে দেখা যায় ত্যাগী নিগৃহীত কর্মীদের অবমুল্যায়ন করে শুরু হয় আওয়ামী পুনর্বাসন।আওয়ামী নেতা কর্মীদের দেখা যায় সামনের সারিতে।সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড(বরছাকাঠী)
র মাস্টার মো: চান মিয়ার মেজ পুত্র যুবলীগনেতা আসাদুজ্জামান।বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি জামাত দমনে সক্রিয় ভুমিকা পালন করেন।আপোষহীন নেত্রী খালেদা জিয়ার জন্মদিনে তার ছবির উপর প্রকাশ্যে মূত্র ত্যাগ করেছে বলে অভিযোগ রয়েছে আসাদের বিরুদ্ধে।২৪ এর গনঅভ্যুত্থানের পর তাকে দেখা যায়
উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে সামনের সারিতে।হাতে তুলে নেন বালু মহলের সিন্ডিকেট।বর্তমানে শালিস বানিজ্য হামলা মামলা ডকইয়ার্ডের চুরি সহ নানা অপকর্মের সাথে আসাদ জড়িত বলে জানান বরছাকাঠী এলাকার নির্যাতিত সাধারন বিএনপির কর্মীদের অনেকেই।গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় নিষিদ্ব ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হলে ১৯নাম্বার আসামী হিসেবে আসাদের নাম উল্লেখ করা হয়।আসাদের নাম মামলায় থাকার পরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা সমলোচনার।বর্তমানে আসাদকে দেখা যায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাবশালী নেতা নাসির তালুকদার যুগ্ম আহবায়ক সোহাগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সোহেল রানা মৃধার সাথে সামনের সারীতে।ফ্যাসিস্ট আমলে রাস্ট্রের শতশত কোটি টাকা লোপাটকারী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান সুমন গা ঢাকা দিয়ে রাজধানীর মিরপুর ছাপড়া মসজিদ এলাকায় অবস্হান করলে তার ছোট ভাই যুবলীগ নেতা সাইফুল স্হানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় রয়েছেন টপ ফর্মে।উপজেলার ঠিকাদারী কাজের অধিকাংশই রয়েছে তার নিয়ন্ত্রনে।
নেছারাবাদ উপজেলা বিএনপির এক সিনিয়র নেতা জানান দীর্ঘ দিন ধরে কমিটি না থাকা এবং গ্রুপিং চলমান থাকার কারনে পতিত আওয়ামীলীগের দুষ্কৃতিকারীরা পুনর্বাসনের সুযোগ পাচ্ছে। আসাদের
নামে মামলা হওয়া পুনর্বাসিত বাকশালী দুষ্কৃতদের জন্য অসনি সংকেত।আত্মীয়তা বা অর্থের লোভ পরিহার করাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জন্য শ্রেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park