বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ১১ নভেম্বর সন্ধে ৬ টায় হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পার্বতীপুর পুরাতন বাজারে অনুষ্ঠিত হল মেসার্স সততা ইলেকট্রনিক্সের লাকী কুপন পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ওয়ালটন পণ্যের ক্রেতাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিত্র নায়ক আমিন খান, ফিরোজ আলম, শহিদুজ্জামান রানা, মো. আনোয়ারুল কবির, মো. আলাউদ্দিন হক, মো. জাহাঙ্গীর আলম, মো. গোলাম বরহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা। সকলের সামনে স্বচ্ছ কাচের বাক্সে রাখা লটারি হাজারো কুপন থেকে এক কোমলমতি শিশুর হাত দিয়ে কুপন তোলা হয়। মাইকে বিজয়ীর নাম ঘোষণা করা মাত্রই করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো অনুষ্ঠানস্থল। লটারি প্রাপ্ত সৌভাগ্যদের মাঝে মঞ্চে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ক্রেতাদের আস্থা আর ভালোবাসাই সততা ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিন ধরে তারা সততা ও নিষ্ঠার সাথে মানসম্মত ওয়ালটন পণ্য গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন। ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় অফার ও পুরস্কার বিতরণ অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও আগত অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। স্থানীয়রা জানান, এত স্বচ্ছভাবে লটারি করে পুরস্কার দেওয়ায় ক্রেতাদের আস্থা আরও বেড়ে গেল। সকল ক্রেতা, শুভাকাঙ্ক্ষী ও অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park