সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়ির টিনের বেড়া ও ছাউনি খুলে চুরি, ক্ষতি ৮১ হাজার টাকা ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু; গ্রেপ্তার ১ পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কিডনী রোগে আক্রান্ত ৪ বছরের অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে গফরগাঁওয়ের কৃষক-গ্রাহক চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪ কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু; গ্রেপ্তার ১

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান।
আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে তিনি যশোরের উদ্দেশে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশে গাছ কেটে ব্যারিকেড দিয়ে আনুমানিক ৭-৮ জন মুখোশধারী ডাকাত তাদের পথরোধ করে। এ সময় ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আন্তরিকভাবে তদন্ত করছে বলেও জানান তিনি। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটক করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন ওই প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়। ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। এ সময় মুখোশধারী ডাকাতদল তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park