সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

  • আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। এর আগে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।

একইসঙ্গে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে। এজন্য তার চাকরিও জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park