
জয়পুরহাট প্রতিনিধি :
সরকারের উন্নয়ন,জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে তৃণমূল জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সাধারণ জনগণের মুখোমুখি হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল দশটায় সোনামুখি ইউনিয়নের কোলাগুনিপুর গ্রামে আক্কেলপুর পৌরসভার ৪ নং ওয়াডের আলেকের মোড়স উপজেলার পাঁচটি ইউনিয়নেও পৌরসভার ১ টি ওয়াডে জনতার মুখোমুখি অনুষ্ঠানে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
স্ব,স্ব ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানেপ্রশ্নত্তোর পর্বে সর্বস্তরের জনগণ এলাকার শিক্ষা, রাস্তা-ঘাট, স্টেডিয়াম নির্মাণ, ভিজিএফ, ভিজিডি, টিআর-কাবিখা, মাদক, দুর্নীতি, অবসর ভাতা, পেনশন সংক্রান্ত নানা জটিল বিষয়ে হুইপকে প্রশ্ন করেন।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাৎক্ষণিকভাবে ওইসব প্রশ্নের জবাব দিয়ে সংকট সমাধানের ব্যাপারে জনতাকে আশ্বস্ত করে বলেন, সকল সমস্যার সমাধান একবারেই করা অসম্ভব। তবে খুব শিগগিরই কিছু কিছু সমস্যা দৃশ্যমান আকারে সমাধান করা হবে। আপনাদের এলাকার সমস্যা সমাধানের জন্য প্রধানমন্তী শেখ হাসিনার নিদেশে আমি কাজ করে যাচ্ছি। এ উপজেলার সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান করা হবে।
জনতার মুখোমুখি অনুষ্ঠান গুলোতে আক্কেলপুরউপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আনন্দ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোকছেদ আলী,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির,আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহিদুল আলম চৌধুরী,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা,সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম,তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানমোঃ সেলিম মাহমুদ সজল,রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ,কাউন্সিল ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাদেকুর রহমান, এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
হুইপ স্বপন বলেন, সমস্যা থাকলে সমাধানের পথও আছে।এ উপজেলার বাকি সমস্যাগুলো খুব তারাতারি সমাধান করা হবে।