সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মানবাধিকার লঙ্ঘন হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৬৯ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক:

মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৯ মে) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করার সময় তিনি এই নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরও বলেন, মানবাধিকার রক্ষায় এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে জনগণ কমিশনের কার্যক্রম বুঝতে পারে।

এসময় প্রতিনিধি দল জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এর আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park