মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা এবং গাঁজা বিক্রয়ের নগদ অর্থ ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধার ও গ্রেফতার ০১ (এক) জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫৪৯ বার পঠিত

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় জেলার প্রত্যেকটি থানা এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আতিকুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অদ্য ১১.০৭.২০২৩ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় দর্শনা থানাধীন প্রতাপপুর নদীপাড়া গ্রামস্থ আসামির বসতবাড়ির উঠানে গাঁজা বিক্রয়কালে আসামি ১) মোছাঃ বেলী খাতুন (৩২), জং-মোঃ সোহেল, সাং-প্রতাপপুর নদীপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) কেজি গাঁজা, মূল্য অনুমান-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং গাঁজা বিক্রয়ের নগদ অর্থ ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধারপূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park