সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় কিশোর সাব্বির হত্যার বিচার দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় কিশোর সাব্বির হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৪-আগস্ট) বিকেল ৪’টায় পদ্মাসেতু দক্ষিণ থানার সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নিহত সাব্বির শেখের পরিবার ও এলাকাবাসীরা দাবি করেন, সাব্বিরকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলানো হয়েছে। সাব্বির হত্যার প্রায় দু’মাস হতে চললেও পুলিশ এখনো হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। তাই দ্রুততার সাথে হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করে নিহত সাব্বিরের পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১১-জুন বাড়ি থেকে ঘুরতে বের হয় উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের ফজলু মাতবরের কান্দির সাঈদ শেখের পুত্র ১৯ বছর বয়সী কিশোর সাব্বির শেখ। পরদিন ১২-জুন সকালে তার মৃতদেহ দক্ষিন থানার আরব আলী মৌলবী কান্দি এলাকার পদ্মাসেতু হাইওয়ে রাস্তার পাশে একটি কড়ই গাছের ডালে যুলন্ত অবস্তায় পাওয়া যায়।

এই ঘটনায় নিহত সাব্বিরের চাচা মাহবুবুর রহমান বাদী হয়ে পদ্মাসেতু দক্ষিণ থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন হয়ে গেলেও মামলার কার্যক্রমে অগ্রগতি না হওয়ায় এ মানববন্ধন করেছে বলে জানায় মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park