সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে বাবার বাড়ি থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাবার বাড়ি থেকে সম্প্রতি বিয়ে হওয়া এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পান্ডুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।

নিহত রিংকি বেগম (২০) ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। রেজাউল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী।

প্রতিবেশীদের বরাতে পান্ডুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, পাঁচ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। তার স্বামী চট্টগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।

রিংকি চার দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রিংকির মা তার বাবার বাড়িতে (রিংকির নানা বাড়িতে) থাকায় রাতে মেয়েটি একাই একটি ঘরে ছিল। অন্য ঘরে তার দাদা-দাদি ও ছোট ভাই ছিল।

সকালে রিংকির ছোট ভাই ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে অন্য একটি দরজা দিয়ে ঘরে ঢুকে বোনের গলাকাটা লাশ দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।

ওসি গোলাম মর্তুজা বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার মধ্যরাতে কে বা কারা তরুণীকে গলা কেটে হত্যা করেছে। তার গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park