সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীর জলঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সরবরাহর সয়লাব।

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় অস্বাস্থ্যকর বেকারীর তৈরীকৃত বিস্কুট, চানাচুর, টোস্ট, রং মিশ্রিত শিশু খাদ্যে ভেজালে সয়লাব হয়েছে। এতে করে মানবদেহে নানারকম রোগে আক্রান্ত হচ্ছে। তবে এসব দেখার কেউ নেই। জানা গেছে, উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে অটোরিকশা যোগে খোলা চানাচুর, বিস্কুট, টোস্ট, রোবট নামীয় শিশু খাদ্য পৌছে যাচ্ছে মুদির দোকানগুলোতে। প্রতিনিয়ত এসব খাদ্য সরবরাহ গাড়ী যাওয়া-আসা করলেও এর কোন প্রতিকার নেই। এ উপজেলায় মনিটরিং এর কোন ব্যবস্থা না থাকায় অহরহ বেড়েই চলছে এসব অস্বাস্থ্যকর খাদ্যের সরবরাহ। গতকাল বুধবার এরকম একটি অটোগাড়ী চোখে পড়লে সাংবাদিকরা তথ্যের জন্য ছুটে যান। তাৎক্ষণিক উপজেলা হাসপাতালের দায়িত্বরত স্যানিটারী ইন্সপেক্টর জিল্লুর রহমানের সাথে সাংবাদিকরা এ বিষয়ে কথা বললে, তিনি দায়িত্ব এড়িয়ে গিয়ে বলেন, আমি বাহিরে আছি। গাড়ীচালক ও সরবরাহকারী সাংবাদিকদের বলেন, ডিলাররা এসব খাদ্য আমাদের বিভিন্ন মুদির দোকানে বিক্রি করার জন্য দেন। আমাদের হাতে কোন কাগজপত্রাদি নেই। আমরা এভাবেই মাল ডেলিভারী করি। বিভিন্ন খাদ্যদ্রব্যসহ যে গাড়ীটি পৌরসভার নেকবক্ত রাস্তায় মোলাংগাড়ী ব্রীজের পাশে ভেজালের জন্য প্রশ্নবিদ্ধ হয়েছিল। সেখানে গাড়ীতে থাকা সেলসম্যান উপজেলা ডিলারদের সভাপতি গোলাম পাশা এলিচকে ফোনে অবগত করেন। ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, আপনারা তথ্য নেন জলঢাকা বাজারের মসল্লাপট্টিসহ বিভিন্ন মুদির দোকানে এসব বিস্কুট, চানাচুর, টোস্ট অহরহ পাবেন। আমি ভোক্তা অধিকারকে বিভিন্ন কোম্পানীর বোতলে তেল কম থাকায় অবগত করেছি। তারা কোন কর্ণপাত করেনি। আপনারা তথ্য নিয়ে রিপোর্ট করেন। আর ঠিক সেই সময়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় লোকজন। এরই ফাঁকে টান দিয়ে চলে যান অস্বাস্থ্যকর খাদ্য সরবরাহ গাড়ীটি। গোলমুন্ডা এলাকার আবু সাইদের ছেলে ডিলার সফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি এসব বেকারীর মাল হাতীবান্ধার রফিক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি এবং বিক্রি করি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর বলেন, এসব অস্বাস্থ্যকর খাবার খেলে কিডনীসহ নানা জটিলতা রোগে আক্রান্ত হতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম জানান, এ বিষয়টির সুস্ঠ তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park