সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আওয়ামীলীগের দলীয়র মনোনয়ন ফরম বিক্রি শুরু কাল, উদ্বোধন করবেন শেখ হাসিনা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৫৩ বার পঠিত

শুভ্র শাওন:

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে আগামীকাল শুক্রবার। এই কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আগামীকাল আওয়ামীলীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চেয়ারম্যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। তবে এখনো কো-চেয়ারম্যানের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

এদিকে রাজপথে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার সব প্রস্তুতি রেখেই সর্বাত্মক ভোটযুদ্ধে নামছে আওয়ামী লীগ। রাজপথ নিজেদের দখলে রাখার পাশাপাশি আওয়ামীলীগের আগামী দিনের সব কর্মসূচিই হবে নির্বাচন কেন্দ্রিক। পুণ্যভূমি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচার শুরু করবেন দলটির সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামীলীগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, এবার দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সেই সুযোগ থাকছে। জানা গেছে, ইতিমধ্যে ৩০০ আসনের দলীয় প্রার্থিতা বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। দলীয় সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য দলীয় প্রার্থিতা ইতিমধ্যে সংক্ষিপ্ত তালিকায় নামিয়ে এনেছেন।

আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা জানান বর্তমান পরিস্থিতিতে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের বিজয় আনতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ন্যূনতম ঝুঁকি নিতে চায় না আওয়ামীলীগ। দফায় দফায় জরিপে যেসব প্রার্থীদের জনভিত্তি রয়েছে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরই এবার মনোনয়ন দেবে দলটি। ফলে বিগত দুই নির্বাচনের চেয়েও এবার বেশি সংখ্যক বর্তমান সংসদ সদস্যের এবার কপাল পুড়তে পারে, হারাতে পারেন দলীয় মনোনয়ন। আসন্ন নির্বাচন উপলক্ষে ১৪ উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park