সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ হাসিনা।

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪৯০ বার পঠিত

শুভ্র শাওন :

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, তৃণমূল থেকে মতামত নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনোনয়নপত্র বাছাই করবে।

আজ সকাল ১০টা থেকে বিতরণ হচ্ছে আওয়ামীলীগের মনোনয়ন ফরম। ১০টা ২৩ মিনিটে প্রথম ফরমটি সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। তিনি গোপালগঞ্জ-৩ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন।

জনগণকে তাদের মৌলিক নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন,যাদের ওপর জনগণের আস্থা নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়।

শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

এদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীরা ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ হচ্ছে। আর নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park