সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে বাদ পড়লেন প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন পেলেন পলাশ ।

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪১০ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিমন্ত্রী সহ দুই সংসদ সদস্য বাদ পড়লেন নিজ দলীয় মনোনয়ন থেকে। এরমধ্যে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। এবং কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ এম.এ. মতিনও বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনের নামে নানা অভিযোগ তুলে মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনা উদ্দেশে লিখিত অভিযোগ দেন স্থানীয় ১৬ জন নেতা।
উক্ত অভিযোগের একটি কপি স্হানীয় গণমাধ্যম কর্মী দেয়া হলে দৈনিক আজকের সংগ্রাম সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। আবেদনে জাকির হোসেনকে প্রার্থীতা মনোনীত না করার আবেদন করেন তারা।
এদিকে, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী। তিনি জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। দলীয় মনোনয়নপত্র কেনার আগে জেলা পরিষদের পদ থেকে পদত্যাগ করেন তিনি। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য। পলাশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের সদস্য ছিলেন। পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি পেশায় নিয়োজিত আছেন।

সংবাদটি শেয়ার করুন :

One thought on "কুড়িগ্রামে বাদ পড়লেন প্রতিমন্ত্রী জাকির মনোনয়ন পেলেন পলাশ ।"

  1. রফিকুল ইসলাম রফিক says:

    যারা মনোনয়ন পেয়েছেন তাদের জন্য শুভকামনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park