সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নৌকার পক্ষে কাজ না করলে ২ ইউপি চেয়ারম্যানকে মামলায় ফাঁসানোর হুমকি দিলেন ওসি।

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নৌকার পক্ষে কাজ না করলে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে।

নির্বাচন কমিশন বরাবর এই অভিযোগ করেছেন ময়মনসিংহ-৭ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান। গত ২০ ডিসেম্বর নির্বাচন কমিশনার বরাবর তিনি লিখিতভাবে এই অভিযোগ দিয়েছেন। এছাড়াও ওসির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জুয়েল আহমেদ নির্বাচন কমিশনার বরাবর স্বতন্ত্র প্রার্থীর দেওয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদ সদস্য প্রার্থী এবিএম আনিছুজ্জামান উল্লেখ করেন, সম্প্রতি উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শাহান শাহ ও ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল আহাম্মদকে থানায় নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানীর পক্ষে নির্বাচন করার নির্দেশ দেন ওসি কামাল হোসেন। তা না হলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন তিনি। একইসঙ্গে ওসি নির্দেশে ধানীখোলা ইউনিয়নের বিট অফিসার এসআই আমিনুল ইসলাম ধানীখোলা ইউনিয়নের ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে গ্রেপ্তার জেলে ঢুকানোর হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল বলেন, ‘‘গত ১৯ ডিসেম্বর আমার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজন লোক মারা যায়। বিষয়টি খোঁজ নিতে থানায় গেলে ওসি কামাল হোসেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি কার নির্বাচন করছি। আমি জানাই, এখনও সিদ্ধান্ত নেইনি। তখন ওসি নির্দেশনা দিয়ে বলেন, ‘নৌকার পক্ষে কাজ করতে হবে। আপনাকে দুই দিনের সময় দিলাম, ভেবে আমাকে জানাবেন’।’’

বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহ বলেন, ‘‘গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পর একটি মামলার বিষয়ে জানতে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে যাই। সেখানে গেলে ওসি বলেন, ‘আপনি তো স্বতন্ত্রপ্রার্থীর পক্ষের কাজ করছেন। তা করা যাবে না, আপনাকে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর পক্ষে কাজ করতে হবে। যদি তা না করেন, তাহলে সমস্যায় পড়বেন।’ এই কথা শুনে আমি থানা থেকে বের হয়ে চলে আসি।’’

স্বতন্ত্রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘন ও আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছি। তবে, এ বিষয়ে আপডেট খবর নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি।’

ত্রিশাল থানার ভার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কাউকে কোনো প্রকার হুমকি বা মামলার ভয় দেখাইনি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত আছি। কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, যেহেতু নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দেওয়া হয়। সেখান থেকে বিষয়টি দেখবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park