
সংসদ ভবন থেকে এম,এস,এ রেজা:
শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত এমপিরা। এতে জাতীয় পার্টির এমপিরাও যোগ দিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সংসদ ভবনে একে একে উপস্থিত হন তারা।
সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিরা শপথ নেবেন।
গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে এমপি হিসেবে শপথ নিতে হবে। শপথ নেওয়ার পরই এমপিরা কার্যভার গ্রহণ করেছেন বলে পরিগণিত হবে।