বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নিয়ামতপুরে ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক -এই প্রতিপাদ্যকে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভুমি অফিস-এর আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

ভূমি সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম প্রমুখ।

এসময় উপজেলা ভুমি অফিস ও ৮ টি ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কমর্চারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নিয়ামতপুর উপজেলা ভূমি সেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park