বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

পুলিশের ১১ দফা দাবি, বাস্তবায়নে তদন্ত কমিটি

  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ১১ দফা দাবি নিয়ে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় আইজিপি তাদের কথা শোনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া, তাদের দাবি বাস্তবায়নে ৮ সদস্যের একটি কমিটিও গঠন করে দেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে আইজিপির দফতরে পুলিশ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ পদক্ষেপ গ্রহণ করেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নাজমুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন– কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, নৌপুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, ডিএমপির সহকারী কমিশনার (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডির পরিদর্শক জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল, সিআইডির উপপরিদর্শক জহিরুল হক ও কনস্টেবল বরকত উল্লাহ।

কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবগুলো বাস্তবায়নে সুপারিশ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park