বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

ব্যাপক রদবদল পুলিশের সর্বোচ্চ পদে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক বদলি হয়েছে। বেশ কয়েকজনকে নতুন দপ্তর দেওয়া হলেও অধিকাংশকেই সরিয়ে পুলিশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে।

এছাড়াও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, আরআরএফের অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, এপিবিএন-৩ এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শওকত আলী, এপিবিএন-৭ এর অতিরিক্ত ডিআইজি খো. ফরিদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে সরিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park