সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পারিবারিক পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে বীজ বিতরণ।

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে ৪ হাজার কৃষকের জন্য বীজ সহায়তা প্যাকেজ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮-জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে কৃষকদের জন্য এই সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচির সঙ্গে নতুন করে ৪’ হাজার কৃষকের বাড়িতে অনাবাদি ও পতিত জমিতে পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে এ বীজ সহায়তা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইউপি সচিব সহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা।

বীজ সহায়তা প্যাকেজ বিতরণ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন জানান, আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণ কম। তাই
প্রতি ইঞ্চি জমি আবাদযোগ্য করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে জাজিরা উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাড়ির উঠোন, পরিত্যক্ত ভিটা ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরির করার জন্য নতুন করে ৪ হাজার কৃষককে আমরা বীজ সহায়তা দিলাম। এভাবে অনাবাদি জমিতে আমরা ফসল উৎপাদন করতে পারলে দেশের খাদ্য ঘাটতি পূরণ হবে বলে আমাদের বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park