সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরগুনায় সংবাদকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ।

  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নাবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলম।

বুধবার ০২ আগস্ট সকাল ১১ টার দিকে বরগুনা জেলা প্রশাসন কার্যালয় “সুবর্ণ জয়ন্তী” সম্মেলন কক্ষে বরগুনা নবাগত জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বরগুনা জেলা সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা’র আয়োজন করেন। তিনি গত ৯ জুলাই বরগুনা জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হন ।

জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( ভূমি) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ফয়সাল আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল নূর এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রশিদ মিয়া ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বরগুনার বিভিন্ন দুর্নীতি, সামাজিক সমস্যা এবং বরগুনা সর্বোচ্চ বিদ্যাপীঠ বরগুনা সরকারি কলেজ সহ বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র শিক্ষক সংকট এর কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন সাংবাদিকরা ।

জেলা প্রশাসক তার বক্তব্য বলেন “আমি বরগুনাকে স্মার্ট বরগুনা হিসেবে গড়তে তুলতে চাই, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।” বরগুনার বিভিন্ন সমস্যা নিরসন এবং স্মার্ট বরগুনা করার লক্ষ্যে তিনি কাজ করবেন। সরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিষয়ে তাকে অবহিত করার জন্য সাংবাদিকবৃন্দদের তিনি আহ্বান জানান ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park