সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোবিন্দগঞ্জে চৌবাচ্চা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধার গো‌বিন্দগঞ্জ পৌর শহরের সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের পুরাতন চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পান্থাপাড়া ব্র্যাক অফিসের পূর্ব পাশে অবস্থিত সোহেল ড্রাইভিং সেন্টার ও গ্যারেজের চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা চৌবাচ্চার মাঝে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের বিষয়টি থানায় অবগত করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ সঙ্গীয়দের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়না-তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, অনেকেই অজ্ঞাত এ ব্যক্তিকে গতকাল থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন। তার সঠিক পরিচয় কেউ জানেন না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়ভাবে লোকটি অপিরিচিত। তার পরিবারের সন্ধান পেতে আমরা চেষ্টা করছি। সে পর্যন্ত ময়না-তদন্ত শেষে মরদেহটি গাইবান্ধা মর্গে রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park