সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তিন দিনে আওয়ামীলীগের ৩০১৯ ফরম বিক্রি, আয় ১৫ কোটি টাকা।

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

এম,এস,এ রেজা (শুভ্র শাওন):

মনোনয়ন ফরম বিক্রি করে আ.লীগের আয় ১৫ কোটি টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ১৯ টি। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তৃতীয় দিনে সরাসরি ৭০৯টি আর অনলাইনে ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দ্বিতীয় দিনে সরাসরি বুথ থেকে বিক্রি হয়েছে ১ হাজার ১৮০টি ফরম। অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

গত দুই দিনে ঢাকা বিভাগে ২৭০টি, চট্টগ্রাম বিভাগে ২৩১টি, রাজশাহী বিভাগে ১৪০টি, খুলনা বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগে ৬৩টি, বরিশাল বিভাগে ৯০টি, ময়মনসিংহ বিভাগে ১২টি ও রংপুর বিভাগে ১০৮টি ফরম বিক্রি হয়েছে।

তবে গত কয়েকদিনের তুলনায় আজ মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের সংখ্যা কিছুটা কমেছে। দ্বিতীয় দিন নেতাকর্মীদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park