সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৩০০ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনছেন ৩ হাজার ৩৬২ জন, দলের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

এম,এস,এ রেজা (শুভ্র শাওন):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন মোট ৩ হাজার ৩৬২ জন।

গত ১৮ নভেম্বর সকালে থেকে শুরু হওয়া আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় আজ ২১ নভেম্বর বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামীলীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন। এতে পাওয়া গেছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা।

বিপ্লব বড়ুয়া আরও জানান, ঢাকার ৭৩০ জন, চট্রগ্রামের ৬৫৯ জন, রাজশাহীর ৪০৯ জন, খুলনার ৪১৬ জন, রংপুরের ৩০২ জন, ময়মনসিংহের ২৯৫ জন, সিলেটের ১৭২ জন, বরিশালের ২৫৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অনলাইন আবেদন করেছেন ১২১ জন। ৷

শনিবার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাসহ নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park