সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কে কে হবেন মাদারীপুরে নৌকার মাঝি!!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫৭৭ বার পঠিত

এম,এস,এ রেজা (শুভ্র শাওন):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না থাকলেও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা উত্তাপ ছড়াচ্ছেন মাদারীপুরের নির্বাচনী মাঠে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য মো. আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অর্ধ ডজন নেতারা মনোনয়ন পাওয়ার আশায় কাজ করছেন।

আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিন একাই মাদারীপুরের দুইটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন।

মাদারীপুর-১ (শিবচর) আসনে চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন একক প্রার্থী হওয়ায় এই আসন নিয়ে তেমন আলোচনা নেই। তবে, মাদারীপুর-২ আসনে (মাদারীপুর সদর ও রাজৈর ) মনোনয়ন কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। তিনি সাতবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে আরো মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি এর আগে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও, মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পদক গোলাম রাব্বানী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য শাহাবুদ্দিন ফরাজী।

মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন ৫ জন। এই আসনে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ড.আব্দুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন হাওলাদার ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনর ছোট ভাই ডাক্তার সৈয়দ আবুল হাসান। তাছাড়া বর্তমান কালকিনি উপজেলা পরিষদের চেয়াম্যান মীর গোলাম ফারুকও মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে নির্বাচনে তার স্থলে মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য ড.আব্দুস সোবাহান গোলাপকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park