সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা।

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহম্পতিবার বিকাল পৌনে ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপস্থিত প্রার্থীদের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এ সময় সহকারী রিটানিং অফিসার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের পক্ষে মনোনয়নপত্র গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম এবং অপর একজন স্বতন্ত্র প্রার্থী ঝিনাইদহ জেলা রিটানিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।
এই আসনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার, ডামি প্রার্থী ৬নং ত্রিলোচনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা নজরুল ইসলাম ছানা, জাতীয় পাটির মনোনিত ঝিনাইদহ জেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু, জাকের পাটির মনোনিত জেলা জাকের পাটির সভাপতি ইছাহক আলী বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী (সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই) বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল ইসলাম জানান, এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছিলেন। বৃহস্পতিবার জমাদানের শেষ সময় পর্ষন্ত উপরোক্ত প্রার্থীদের মধ্যে ৪ জন প্রার্থী কালীগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপর একজন আব্দুর রশিদ খোকন স্বতন্ত্র প্রার্থী হয়ে ঝিনাইদহে মনোননয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park