বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

মাশরাফির ৯ কোটি ৪২ টাকার সম্পত্তি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ৮৯ লাখ টাকার বেশি ঋণ আছেন। এ ছাড়া শেয়ার মার্কেটে থেকে আয় করেছেন ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে মাশরাফির হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

দ্বাদশ নির্বাচনের হলফনামায় মাশরাফি জানিয়েছেন, শেয়ার মার্কেটে ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানী বাবদ ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা আয় করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনের আগে হলফনামায় উল্লেখ ছিল, মাশরাফি কৃষিখাত থেকে বছরে পাঁচ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে সাত লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট) করে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে এক কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।

হলফনামা অনুযায়ী, মোট ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে মাশরাফির। পাঁচ বছর আগে ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণ বাদে) সম্পত্তি। বর্তমানে হাতে রয়েছে এক কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা, তিন ব্যাংকে জমা এক কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা, বন্ড দুই লাখ ৫০ হাজার ও বিভিন্ন সঞ্চয়পত্র দুই কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকা। এছাড়া একটি কার, দুটি মাইক্রো ও একটি জিপ রয়েছে, যেগুলোর মূল্য এক কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য এক কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে একটি প্লট রয়েছে, যার মূল্য আট লাখ ২৪ হাজার টাকা। ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয়তলা বাড়ি রয়েছে। নিজ নামে কৃষিজমি রয়েছে ৩.৬১ একর, যার মূল্য ৩৭ লাখ টাকা। এছাড়া সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকার ঋণ আছে সাবেক এই ক্রিকেটার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park