বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

নির্বাচনী সফর শুরু করলেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬১ বার পঠিত

শুভ্র শাওন :

আজ বুধবার সিলেট থেকে নির্বাচনী সফর শুরু করলেন আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন জেলায় ভার্চুয়াল ও সরাসরি সফর করবেন তিনি। বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরে সরাসরি সফর করবেন প্রধানমন্ত্রী। দলটির দপ্তর থেকে বলা হয়েছে, বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এরপর নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি সরাসরি দেশের বিভিন্ন জেলা সফর করবেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। বুধবার সকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরানের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করবেন শেখ হাসিনা। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, আগামী ২১ ডিসেম্বর বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এরপর আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামীলীগ সভাপতি। ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা সফর করবেন আওয়ামীলীগ সভাপতি। ঐদিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে অর্থাৎ নিজের নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া ঐদিন মাদারীপুর-৩ আসনেও আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park