বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

বঙ্গভবনে হস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিপরিষদের শপথ।

  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

এম,এস,এ রেজা:

দেশের নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহষ্পতিবার(১১ জানুয়ারি ২০২৪) সন্ধ্যা ৭ টায় শপথ নেবেন। এ দিন বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রিদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

কে কে নতুন মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন, কারা বিগত মন্ত্রী সভা থেকে বাদ পড়ছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রাণালয়ের দায়িত্ব কারা পাচ্ছেন সে বিষয়ে জানতে দেশবাসী এখন উদগ্রীব।

মঙ্গলবার( ৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ওইদিন শপথ অনুষ্ঠানে তিন বাহনীর প্রধান, সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরে ৪০ গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে।

দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।

মন্ত্রিপরিষদের শপথের আগে বুধবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩ টি আসনে জয়ী হয়েছে। জাতীয় পার্টি ১১টি, ১৪দলের শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টি ২টি, কল্যাণ পার্টি ১টি এবং বাকি আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park